ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ক্রিকেট থেকে অবসর নিলেন স্পিন আব্দুর রাজ্জাক

ads

ক্রিকেট থেকে পাকাপাকি অবসরের ঘোষণা দিয়ে দিলেন সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট চলাকালীন বিসিবির মিডিয়া হাউস প্রাঙ্গনে তাকে অনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্মকর্তারা।


বাষ্পরুদ্ধ কণ্ঠে রাজ্জাক বলেন, কী বলব আজ, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ধন্যবাদ দিতে চাই আমার ছোটবেলার কোচ ফাহিম স্যার এবং ইমরান স্যারকে। তাঁরাই আমাকে রাজ্জাক হিসেবে তৈরি করেছেন।


তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমি যখন বিকেএসপি ছেড়েছি, তখন ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে এসেছি। বোর্ডই তখন থেকে আমার অভিভাবক। এর চেয়ে খুব বেশি কিছু বলা আসলে আমার জন্য আজ কঠিন। দোয়া করবেন আমার জন্য।

ads
ads
ads

Our Facebook Page